একাত্তর বাংলাঃ বাগেরহাটে নিখোঁজ ইউনিয়ন যুবলীগ নেতা শেখ সোহেলের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (৪ মার্চ) দুপুরে মানসা বাহিরদিয়া বাজারে এ মানববন্ধন করেন তারা।
এতে অংশ নেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ নিখোঁজের স্বজন ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, ২২ শে ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি সোহেল।
দ্রুত তার সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তা দাবি করেছেন তারা।

