কিশোরগঞ্জ প্রতিনিধি: র্যাব- ১৪ এক বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
গত শুক্রবার বিকেলে সদর উপজেলার রশিদাবাদ এলাকা থেকে উক্ত এলাকার মৃত মোসলে উদ্দিনের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রহিম (৩৫) কে আটক করে। তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মাদক ক্রয় বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
র্যাব- ১৪ (সিপিসি- ২) এর কোম্পানী কমান্ডার লেঃ এম শোভন খান জানান, এ ব্যাপারে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

