ভোরের কন্ঠঃ ময়মনসিংহে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করার পর থেকেই প্রতিদিন বিশেষ অভিযান চালায় আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা। এতে কোনঠাসা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী’রা।
প্রতিনিয়ত অপরাধীরা ডিবি’র থাবায় বিপর্যস্ত। এলাকা ছেড়েছে অনেকেই। বেশকিছু ক্রসফায়ারে নিহত হয়েছে। আর বাদ-বাকি কিছু আনাচে কোনাচে রয়ে গেছে সেগুলো ক্লীন করতেই ডিবি পুলিশ বদ্ধপরিকর।
ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ গোয়েন্দা শাখা’র অফিসার-ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ,পিপিএম (বার) সাহেবের নির্দেশক্রমে ০১/০৩/১৯ তারিখ এস.আই আনোয়ার হোসেন, এ.এস.আই বাবুল হোসেন ও এ.এস.আই আব্দুল মজিদ সংগীয় ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনাকালে কোতোয়াল থানাধীন কাতলাসেন বাজার হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ, মোঃ আনিছুর রহমান (২৭) আটক করা হয়। সে ফুলবাড়ীয়া উপজেলা’র কুকরাইল নিবাসী আবুল হোসেন মন্ডল এর সন্তান।
অপর এক অভিযানে দিঘারকান্দা হতে ৩৫ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ শহিদ মিয়া (৩৫), পিতা মৃত-হাছেন আলী, মোঃ সাইফুল ইসলাম ওরফে শামিম (৩৫), পিতা মৃত- নুরুল ইসলাম উভয় সাং-দিঘারকান্দা মধ্যপাড়া ও পাটগুদাম এলাকা হতে ০২ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী এবং তারাকান্দা নিবাসী মোঃ এরশাদ আল ‘র ছেলে মোঃ নুর ইসলাম ওরফে নুরু’কে (৪০) গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়েছে।

