অপহৃত কলেজ ছাত্রী ঢাকার সাভার থেকে উদ্ধার, গ্রেফতার ৩

Date:

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা থেকে অপহৃত কলেজ ছাত্রী বৃষ্টি বিশ্বাস (১৮) কে ২৪ দিন পর ঢাকার সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল রাজবাড়ি জেলার বিনোদপুর গ্রামের মন্টু ড্রাইভারের ছেলে সাব্বির হোসেন, শামীম হোসেন ও জাহিদ মোল্লা।

শৈলকুপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, জেলার শৈলকুপা উপজেলা শহরের কৌপাড়ার নিতাই বিশ্বাসের মেয়ে বৃষ্টি রাজবাড়ি আবুল হোসেন কলেজের প্রথম বর্ষের ছাত্রী। রাজবাড়ি এলাকার সাব্বির হোসেন বৃষ্টিকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রায়ই উত্যক্ত করতো।

বৃষ্টি শৈলকুপার বাড়িতে ফিরে আসলে গত ৩ ফেব্রুয়ারী সন্ধ্যায় বাড়ির পাশ থেকে সাব্বির হোসেনসহ কয়েকজন যুবক জোর পূর্বক তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে পালিয়ে যায়। তার পিতা বাদী হয়ে ওইদিন সাব্বির হোসেন সহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে শৈলকুপা থানায় অপহরণ মামলা দায়ের করে।

এরই প্রেক্ষিতে মঙ্গলবার রাতে ঢাকা জেলার সাভারের একটি বাড়ি থেকে বৃষ্টি বিশ্বাসকে উদ্ধার করে পুলিশ। এসময় ওই বাড়ি থেকে সাব্বির হোসেনসহ ৩ অপহরণকারীকে গ্রেফতরা করা হয়। তাদেরকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান