একাত্তর বাংলাঃ দুই দেশের সম্পর্কে অবনতির পর এবার ভারতীয় সিনেমা নিষিদ্ধ করেছে পাকিস্তান। এর আগেও অনেকবার ভারতীয় সিনেমার ওপর নিষেধাজ্ঞা দেয়া হলেও পরে প্রত্যাহার করা হয়।
কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় ভারতীয় সেনা নিহতের প্রেক্ষিতে সম্প্রতি দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। ইতিমধ্যে উভয় দেশ পরস্পরের সীমানা লঙ্ঘন করে হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটিয়েছে।
পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, সর্বশেষ মঙ্গলবার পাক ভূখণ্ডে বিমান হামলা চালানোর ঘটনায় ভারতীয় সিনেমা ও বিজ্ঞাপনের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান।
ফলে আপাতত ভারতীয় সিনেমার প্রযোজকরা পাকিস্তানে তাদের ছবি রিলিজ করতে পারবেন না।

