একাত্তর বাংলাঃ বলিউডে এখন সবথেকে চর্চিত জুটি হল আলিয়া-রণবীর এবং মালাইকা-অর্জুনের জুটি। মালাইকা অরোরা এবং অর্জুন কপূরের সম্পর্কে এতদিন কানাঘুষো শোনা গেলেও তা সম্পূর্ণভাবে প্রকাশ্যে আসে কফি উইথ করণ’ শোতে। কারণ সেই শোতেই মালাইকা স্বীকার করেন তাঁদের সম্পর্কের কথা।
সম্প্রতি করণ জোহর সঞ্চালিত ‘কফি উইথ করণ’-এর শেষ পর্ব শেষ হয়। এবার পালা কফি কাউচে শেষ্ঠ উত্তরদাতাদের পুরস্কার দেওয়ার। শো-এর এই সিজনে জুরি হিসেবে নাম রয়েছে মালাইকা অরোরা, কিরণ খের, মল্লিকা দুয়া এবং কমেডির দুনিয়ার বীর দাস। আর যখন শ্রেষ্ঠ পারফরমেন্সের পুরস্কার দেওয়ার প্রশ্ন আসে,তখন জুরির তরফ থেকে অর্জুন কপূরের নাম নেন মালাইকা। শুধু তাই নয়,বিশেষভাবে তাঁকে উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘অর্জুনকে আমার সবকিছুতেই ভাললাগে। তাই আমি অর্জুনের নাম নিচ্ছি।’
যদিও এর আগে এই একই শোতে এসে অর্জুন কপূর স্বীকার করেন তিনি সিঙ্গেল নন। একটি সম্পর্কে রয়েছেন এবং সেটি নিয়ে পরবর্তীকালে ভাবতে চান বলেও জানিয়েছিলেন অর্জুন। আবার অন্যদিকে প্রিয়াঙ্কার চোপড়াও এই শতে এসে মুখ ফোসকে বলে ফেলেন মালাইকা-অর্জুনের সম্পর্কের কথা। তবে আজ সব ধোঁয়াশা কাটিয়ে শেষ পর্যন্ত নিজের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনায় খবরের শিরনামে রয়েছে মালাইকা অরোরার নাম।

