একাত্তর বাংলাঃ সিরাজগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
পুলিশ জানায়, বেলকুচি উপজেলার গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাক ও একই গ্রামের এরশাদ মহুরির মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে দু’পক্ষের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ।
এতে আহত ১৬ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর অবস্থায় নুরুন্নবী নামে একজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

