সরকারি দায়িত্ব পালনে বাঁধা দিলে তার বিরুদ্ধে ব্যবস্থাঃ চীফ হুইপ রাঙ্গা

Date:

একাত্তর বাংলাঃ জনগণের সেবায় সরকারি দায়িত্ব পালনে কেউ বাঁধা দিলে বা চাপ সৃষ্টি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি।

তিনি বলেছেন, বাঁধা সৃষ্টিকারীরা যে দলেরও লোক হউক, তাদে কাছে কোন কর্মকর্তা নথ হবেন না। প্রয়োজনে আমাকে জানাবেন আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রোববার দুপুরে রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসানের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গঙ্গাচড়াকে মডেল উপজেলায় পরিণত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করে জাতীয় পার্টির মহাসচিব রাঙ্গা বলেন, উন্নয়নের স্বার্থে প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতার সহিত নির্ভয়ে কাজ করুন। আমাদের সহযোগিতা অব্যহত থাকবে।

গঙ্গাচড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গউছুল আজিম চৌধুরী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হুদা, প্রকৌশলী আকতারুজ্জামান, শিক্ষা কর্মকর্তা গোলাম আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা বেগম, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুল মান্নান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা মাজহারুল ইসলাম লেবু প্রমুখ।

মতবিনিময় সভা শেষে গঙ্গাচড়ার বাগপুর মাসুম আলী প্রামাণিক উচ্চ বিদ্যালয়ে অ্যাকাডেমিক ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন তিনি।

এ সময় সঙ্গে ছিলেন তার সহধর্মিনী ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাকিবা নাসরিন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা রাহেলা খাতুন, গজঘন্টা ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল ইসলাম, লক্ষাটারী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল হাদী, আলমবিদিতর ইউনিয়ন চেয়ারম্যান আফতাবুজ্জামান, গঙ্গাচড়া উপজেলা জাপার সভাপতি হাজী শামসুল হক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাপার সহ সাধারণ সম্পাদক খতিবর রহমান, প্রচার সম্পাদক মমিনুল ইসলাম রিপন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান