একাত্তর বাংলাঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নতুন ভবন থেকে উদ্ধার হওয়া মেয়ে নবজাতক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নবজাতকটি মারা যায়।
এর আগে, হাসপাতালের (ঢামেক) নতুন ভবনের বাথরুম থেকে সকালে নবজাতক মেয়ে শিশুটিকে উদ্ধার করে কর্তৃপক্ষ।
রোববার ভোর ৬টার দিকে এক নারী বাথরুমের ভেতর শিশুটিকে দেখতে পান এবং কর্তৃপক্ষকে অবহিত করেন।
পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্চা ইউনিটে (এনআইসিইউ) ভর্তি করা হয়।

