ঝিনাইদহে পৃথক ২টি হত্যা মামলার রায়ে ২ জনের যাবজ্জীবন

Date:

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে আলাদা দুটি হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। আজ দুপুরে ঝিনাইদহের জেলা জজ মো: আবু আহছান হাবিব ও অতিরিক্ত জেলা জজ প্রথম আদালতের বিচারক মো: গোলাম আযম এ দন্ডাদেশ প্রদাণ করেন।

দন্ডিতরা হলো-সদর উপজেলার নগর বাথান গ্রামের ছবেদ মন্ডলের ছেলে আহাম্মেদ মন্ডল ও হরিণাকুন্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামের হেরাজ মালিতার ছেলে আসমান মালিতা। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১২ আগষ্ট সদর উপজেলার নগর বাথান গ্রামের আহাম্মেদ মন্ডলের স্ত্রী নাজমা খাতুনকে অসুস্থ অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে হত্যার বিষয়টি বেরিয়ে এলে পুলিশ স্বামী আহাম্মেদ মন্ডলসহ ৩ জনকে আসামী করে মামলা দায়ের।

পরবর্তীতে পুলিশ স্বামী আহাম্মেদ আলীকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করে। মামলার সাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে আদালত আহাম্মেদ আলীকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে।

অন্যদিকে, ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি সন্ধ্যার পর ক্ষেতে পানি দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয় হরিনাকুন্ডু উপজেলার নারানকান্দি গ্রামের নুর আলী মন্ডলের ছেলে আহাম্মদ আলী। পরদিন সকালে তাকে পোলতাডাঙ্গা গ্রামের মাঠে গুলিবিদ্ধ ও যখম অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষনা করে।

এ ঘটনায় ৫ ফেব্রুয়ারিা হরিনাকুন্ডু থানায় ৩ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে নিহতের পিতা নুর আলী। মামলার দুই আসামী মারা যাওয়ায় অপর আসামী আসমান মালিথাকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম আজম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান