বিমান ছিনতাই কারীর পরিচয় পাওয়া গেছে: পরিস্থিতি শান্ত, যাত্রীরা নিরাপদ

Date:

একাত্তর বাংলাঃ  রোববার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ নং ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়ে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

জানা যায় ছিনতাই হতে পারে বিমান। যাত্রীরা এক যুবকের হাতে অস্ত্র দেখতে পায়। অত:পর বিমানের ক্রু কোন ঝুকি না নিয়ে জরুরী অবতরন করে।

ছিনতাইয়ের চেষ্টাকারী যুবককে আটক করা হয়েছে। কিছুক্ষণ আগে তিনি সমঝোতায় রাজি হয়ে নিজেই বিমান থেকে বের হয়ে আসে বলে বাংলাদেশ বিমানের একটি সূত্র নিশ্চিত করেছে। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিমান ছিনতাই চেষ্টাকারী চিত্রনায়িকা শিমলার ব্যর্থ প্রেমিক বলে জানা গেছে। শিমলার প্রেমে ব্যর্থ হয়ে সাগর নামে ওই যুবক এ বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন।

বিমানে প্রেমিক সাগর অস্ত্র নিয়ে অবস্থান করছে বুঝতে পেরে যাত্রীরা পাইলটকে অবহিত করলে তিনি দ্রুত বিমানটি অবতরণ করেন।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক।

প্রত্যক্ষদর্শী এক গাড়ির চালক বলেন, ‘আমি দেখছিলাম আমার বস্ এসেছে কিনা। দেখলাম, ইমার্জেন্সি গেট খোলা। ভাবছিলাম কোনো আগুনের ঘটনা ঘটতে পারে। এরপর দেখলাম, ইমার্জেন্সির ওখান দিয়ে যাত্রীরা লাফিয়ে লাফিয়ে বের হয়ে আসছে। ভেতর থেকে শোনা গেল যে, ওরা স্যুট করেছে।’

ওই বিমানেই অনবোর্ড যাত্রী ছিলেন সংসদ সদস্য এবং জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদল। তিনি বলেন, ‘আমি দেখছি বিমানটাকে। একজন বাঙালি যাত্রীকে গুলি করে। ওই সময় যাত্রীরা বের হয়ে আসেন। সবাই নিরাপদেই বের হন। পাইলট আমার সঙ্গে এসেছিল। সে বলেছে, একজন স্যুট করেছিল। পাইলট তাকে বুঝানোর চেষ্টা করেছে। ছিনতাইকারী বলেছে, সে শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চায়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক জানান, বিমানটির মধ্যে সন্দেহভাজন একজন অস্ত্রধারী পাইলটসহ দুইজন ক্রুকে জিম্মি করে রেখেছে।

রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে আটটার দিকে বিমানবাহিনীর পক্ষ থেকে ব্রিফিংয়ে জানানো হয়, সমঝোতার মাধ্যমেই তিনি বিমানবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। সব যাত্রী এবং কেবিন ক্রু নিরাপদে আছেন। বিমানটিরও কোনো ক্ষতি হয়নি। কেউ হতাহতও হয়নি।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে।

এরআগে সন্ধ্যায় বিজি-১৪৭ নং ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার জন্য উড্ডয়ানের পরপরই সেটি জরুরি অবতরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক জানান, বিমানটির মধ্যে সন্দেহভাজন একজন অস্ত্রধারী পাইলটসহ দুইজন ক্রুকে জিম্মি করে। ঘটনার পরপরেই বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়। র‍্যাবের একাধিক গাড়ি বিমানবন্দরে প্রবেশ করে।

ওই বিমানের একজন যাত্রী জানিয়েছেন, উড়োজাহাজের ভেতরে একজন যাত্রীর হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে। তিনি বিদেশি। ভেতরে একটি গুলির শব্দ শোনা গেছে। কেউ একজন তাতে আহত হতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, প্রথমে কেবিন ক্রুদের একজন ওই বিদেশি ব্যক্তিকে দেখে সন্দেহ করলে পাইলটকে জানান। পাইলট কোনো ঝুঁকি না নিয়ে নিরাপত্তার স্বার্থে অবতরণ করার সিদ্ধান্ত নেন।

ঘটনার পরপরেই র‌্যাবের একাধিক গাড়ি বিমানবন্দরের মধ্যে প্রবেশ করে । বিমানবন্দরে বাইরে উৎসুক জনতা ভিড় করে আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান