একাত্তর বাংলাঃ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সংগীতশিল্পী কুদ্দুস বয়াতিকে। কুদ্দুস বয়াতির ছেলে ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।
বয়াতির ছেলে বলেন, ‘তাকে মহাখালীর বক্ষব্যাধী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাদ্যনালীর সমস্যায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ায় গত ৭-৮ দিন ধরে কিছু খেতে পারছিলেন না। দুইদিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে হাসপাতালে ভর্তি করি।
অসুস্থতার বিষয় কুদ্দুস বয়াতি বলেন, আমি ৭-৮ দিন ধইরা খাইতে পারি না। আমাগো ময়মনসিংহের এম এ আজিজ সাহেব এইখানে ভর্তি করাইয়া দিছেন। আমার খাদ্যনালীতে কঠিন সমস্যা, ডাক্তাররা চেষ্টা করতাছেন।

