একাত্তর বাংলাঃ দাম একটু বেশি কিংবা কম হতেই পারে কিন্তু তাই বলে ১০ টাকায় শাড়ি! অবাক হওয়ার কিছু নেই। এটাই সত্যি। তবে শপিংমলে চলছিল সেল। আর সেই ১০ টাকার শাড়ি কিনতে মহিলাদের হুলস্থূল কাণ্ড। কেউ কেউ আবার পদপিষ্টও হয়েছেন।
সম্প্রতি এ ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানার হায়দ্রাবাদে। সেলের আজব দাম শুনে প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট হয়েছেন অনেকই। ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
হায়দ্রাবাদের সিএমআর মলে এই আজব অফার দেওয়া হয়। মাত্র ১০ টাকায় শাড়ি মিলছে শুনে স্বাভাবিকভাবেই মহিলাদের ভিড় জমে ওঠে। পুলিশ জানিয়েছে, আচমকা চার শতাধিক জন মহিলা ঢুকে পড়ায় সেখানে বিচ্ছিরি মারামারির পরিস্থিতি শুরু হয়। আহত হন অনেকে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।
এক মহিলা জানান, তার গলার সোনার চেন, ৬ হাজার টাকা এবং ডেবিট কার্ড চুরি গেছে। সিদ্দিপেট থানার পুলিশ মলে পৌঁছায় পরিস্থিতির মোকাবিলায়। অব্যবস্থার অভিযোগে এই মলের ব্যবস্থাপককে আটক করা হয়েছে।
Telangana- Stampede at CMR showroom in Siddipet. The store had a special offer- a saree for rupees 10 only.! Crowd just barged in as the gates opened. Reportedly more than 15 people were injured and a woman also a gold chain, which was snatched from her neck. #Telangana pic.twitter.com/4x0gNFw0AE
— Rishika Sadam (@RishikaSadam) February 16, 2019
সূত্র: এনডিটিভি

