একাত্তর বাংলাঃ ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ইউনিয়ন, বরিয়ান গ্রামের আঃ ওয়াহাবের ছেলে জাহিদ(২৫) মিথ্যা বিয়ের প্রলোভন দেখিয়ে বাহাদুরপুর জয়বাংলা বাজার এলাকার এক মেয়েকে স্বামী গৃহ থেকে ফেরত এনে বিবাহ না করে ধারাবাহিক ভাবে ধর্ষন করায় গতকাল ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে।
পুলিশ রাতেই অভিযান চালিয়ে ধর্ষক জাহিদকে আটক করেছে। অপরদিকে আজ শনিবার ভিকটিমের ডাক্তারী পরিক্ষা সম্পন্ন হয়েছে।
মামলার বিবরনে প্রকাশ, জাহিদের সাথে মেয়েটির স্কুল জীবন থেকে প্রেম চলে আসছিল। জাহিদ বিয়ে না করায় তাকে ঢাকা রামপুরে বিয়ে দেয়া হয়। কৌশলে মেয়েকে জাহিদ স্বামী গৃহ থেকে নিয়ে এসে বিভিন্ন অজুহাতে ভোগ করতে থাকে। গত ১৪ ফেব্রুয়ারী রাত অনুমান ৯ টায় মেয়েকে ডেকে নিয়ে ধর্ষন করে।
এসময় দস্তাদস্তি সময়ে প্রতিবেশীরা দেখে তাদের আটক করে। মূহুর্তের মধ্যে বহু লোকজন এসে জড় হয়। পরে স্থানীয় লোকজন তাদের পুলিশে সোপর্দ করে।
পুলিশ ধষিতার কথা শোনে মামলা আমলে নেন। মামলা নং-৫৫(০২)২০১৯। পুলিশ আজ ভিকটিমের ডাক্তারী পরিক্ষা করান। ভিকটিম জানিয়েছে, বিয়ের প্রলোভনে জাহিদ তাকে দীর্গদিন ধরে ধর্ষন করে আসছে।
বিয়ের কথা বললে জাহিদ কালক্ষেপন করে তালবাহানা করে। আমি বুজেছি সে আমার সাথে প্রতারনা করছে। থানায় এসেও জাহিদ বিয়ের কথা অস্বীকার করে।

