মো: নাজমুল হুদা মানিকঃ ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আলহাজ্ব জহিরুল হক খোকার সহধর্মীনী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী প্রয়াত কবি মরহুম মাহবুবুল হক শাকিলের মাতা ও প্রি ক্যাডেট হাই স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক মিসেস নুরুন নাহার খান ও হাজী উসমান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল মিয়ার মৃত্যুতে ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সভাপতি মিসেস শামসুন্নাহার বেগম ও সাধারন সম্পাদক আলহাজ্ব মো: চাঁন মিয়া গীর শোক প্রকাশ করেছেন।
পাশাপাশি প্রি ক্যাডেট হাই স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক মিসেস নুরুন নাহার খান এর মৃত্যুতে সাবেক প্রি ক্যাডেট হাই স্কুল ও বর্তমানে প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল পরিবার গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

