একাত্তর বাংলাঃ বাগেরহাটে আঞ্চলিক মহাসড়কের দু’পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজের নেতৃত্বে কচুয়া উপজেলার কাঠালতলা থেকে মোরেলগঞ্জের ছোলমবাড়িয়া পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
এ সময় সড়কের দু’পাশে পাকা-আধা পাকা শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। অভিযানে সড়ক বিভাগের কর্মীরা ছাড়াও, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ ও পুলিশ সদস্যরা অংশ নেয়।
সড়ক ও জনপথ বিভাগের এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে অভিযান আরো জোরদারের আহ্বান জানান এলাকাবাসী।

