আজকের রাশিফল

Date:

একাত্তর বাংলাঃ আজ ১২ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিন কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এই বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল। ভাগ্যরেখা অনুযায়ী যে বিষয়গুলো সম্পর্কে বেশি নজর দিতে বলা হয়েছে এবং যেসব বিষয় এড়িয়ে চলতে বলা হয়েছে সেগুলো একটু খেয়াল করে চললে অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত ফল মিলবে বলে জানাচ্ছে শাস্ত্র। চলুন জেনে নেয়া যাক ভাগ্যরেখা আজ আপনার সম্পর্কে কী ভবিষ্যদ্বাণী করছে।

মেষ: নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা এখন বন্ধ রাখুন। আজ বাড়ির মহিলাদের কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। আজ কোনও বন্ধুর বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি হতে বিলম্ব। উচ্চশিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়।

বৃষ: চাকরির পদোন্নতিতে বিদেশযাত্রার পথে বাধা আসতে পারে। শ্বশুরবাড়ির কাছ থেকে একটু অপমানের যোগ। ব্যবসায়ীরা কর্মচারীকে চোখে চোখে রাখুন। যারা বিবাহের কথা ভাবছেন, তাদের জন্য খুব শুভ সময় আসছে। পদার্থবিদ্যা নিয়ে যারা লেখাপড়া করছেন তারা সাফল্য পাবেন। সংসারে অশান্তি মিটে যাবে।

মিথুন: ব্যবসায় কিছু খরচের জন্য ঋণ হতে পারে। মানসিক দিক থেকে আজ কারও কাছে অপদস্থ হতে পারেন। কর্মস্থলে ভাল কিছু ঘটতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি আসতে পারে।

কর্কট: প্রেমের বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কোনও দ্রব্য প্রাপ্তির যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। কর্মস্থানে ভুল কোনও সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। সংসারে অর্থনৈতিক একটু চাপ থাকবে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা।

সিংহ: মিথ্যা অপবাদ জুটতে পারে। প্রেম ও প্রণয়ে আনন্দ লাভ। কর্মচারীর বাড়তি কোনও খরচের জন্য ব্যবসার স্থানে বিবাদ। আত্মীয় শোক আসতে পারে। আজ শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হাতছাড়া হওয়ার যোগ।

কন্যা: কোনও ভুল কাজের জন্য কেউ আপনাকে কটু কথা বলতে পারে। সকাল থেকে স্ত্রীর সঙ্গে কোনও বিবাদ নিয়ে মাথা গরম। ব্যবসায় লাভের পরিমাণ নিয়ে চিন্তা। সন্তানকে কোনও বাজে কথা বলবার জন্য অনুশোচনা। আজ কোনও স্থান থেকে অর্থ আসতে পারে।

তুলা: আজ সারাদিন কোনও খরচ বার বার হতে পারে। বাড়িতে সকলে মিলে ভ্রমণে আনন্দ বৃদ্ধি। আইনি কোনও কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য। সন্তানের ব্যবহারে মনে বিষণ্ণ ভাব। শরীরে যন্ত্রণা বাড়তে পারে। কথা একটু কম বলা দরকার আজ।

বৃশ্চিক: আজ সংসারে কোনও তৃতীয় ব্যক্তি নিয়ে বিবাদ। বাড়িতে কোনও নতুন অতিথি আসতে পারে। কৃষিকাজে সাফল্য আসতে পারে। পড়াশোনায় কোনও অসুবিধা। ব্যবসায় আয় বৃদ্ধি। প্রিয়জনের কোনও কাজের জন্য সংসারে অশান্তি। মায়ের জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে।

ধনু: স্ত্রীর জন্য কোনও ভাল খবর আসতে পারে। ব্যবসায় কোনও শত্রুর দ্বারা ক্ষতি। রাতের দিকে স্ত্রীর জন্য কোনও খরচ বাড়তে পারে। অসৎ কোনও কাজের জন্য মানসিক কষ্ট হতে পারে। ব্যবসায় কোনও পরিবর্তন আসতে পারে। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে।

মকর: বাড়িতে কিছু ভাল কাজ হতে পারে। আর্থিক ব্যাপারে কোনও সুবিধা পেতে পারেন। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি। বাহিরের কোনও লোকের থেকে মানসিক আঘাত পেতে পারেন। আজ বন্ধুর জন্য কোনও সুবিধা পাবেন। কোনও ভাল কাজে সাফল্য লাভ। ব্যবসায় উন্নতি বৃদ্ধি। প্রেমের ব্যাপারে কোনও বিবাদ অনেক দূর যেতে পারে।

কুম্ভ: আজ ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে খরচও বৃদ্ধি পাবে। প্রেমের জীবনে মূল্যবান কোনও সিদ্ধান্ত আজ নিতে হতে পারে। সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য কর্ম নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। আজ সারা দিন হিসেব করে থাকলেও খরচ কমবে না। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজের চাপ নিন।

মীন: দূরে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা। কোনও মহৎ ব্যক্তি আপনাকে যেচে উপকার করতে পারে। চাকরিতে বদলি হওয়ার যোগ দেখা যাচ্ছে। আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান