সুমন ভৌমিকঃ ময়মনসিংহে জন্মগ্রহণকারী প্রখ্যাত সঙ্গীত শিল্পী মিতালী মূখার্জী ময়মনসিংহে সফরকালীন সময়ে ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম(বার) আমন্ত্রনে গতকাল তার বাসভবনে নৈশ ভোজের দাওয়াতে আসেন দুই বাংলার কিংবদন্তী গায়িকা শিল্পী মিতালী মুখার্জি ।

শিল্পী মিতালী মুখার্জি সকলের অনুরোধে গান পরিবেশন করেন।এছাড়াও গতকাল সন্ধ্যায় পুলিশ সুপারের বাসভবনে ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে, মিতালী মূখার্জীর সঙ্গে দৈতকন্ঠে সঙ্গীত পরিবেশন করেন ময়মনসিংহের পুলিশ সুপার কন্ঠ শিল্পী মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম(বার)। মিতালী মূখার্জীর সঙ্গে পুলিশ সুপারের দৈতকন্ঠে মিষ্টি সুরে গানটি ছিল “যে টুকু সময় তুমি থাক পাশে, মনে হয় এ দেহে”…………

সে সময় মিসেস পুলিশ সুপার (সুরাইয়া সুলতানা) এর সুরেলা কন্ঠে সঙ্গীত পরিবেশনে উপস্থিত সবাই মুগ্ধ হয়। এছাড়াও জেলা পুলিশের শিল্পীবৃন্দ নাচ ও গান পরিবেশন করে ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠানটি মাতিয়ে তুলেছিল।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত ডিআইজি মোঃ ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া সন্ত্রীক।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, র্যাব ১৪ এর সিও সহ জেলার উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাগণ।

