একাত্তর বাংলাঃ দিনাজপুরে তিন মাথা বিশিষ্ট এক কন্যা শিশুর জন্ম হয়েছে। সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির জন্ম হয়।
শিশুটির বাবা জেলার পার্বতীপুর উপজেলার ফুলপাড়া গ্রামের একজন দর্জি ও মা গৃহিনী। নবজাতক শিশুটির বাবা রিয়াজুল ইসলাম জানান, গতকাল দুপুরে প্রসব বেদনা নিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন তার স্ত্রী।
সোমবার দুপুর ১২টার দিকে তিনি একটি মেয়ে সন্তানের জন্ম দেন। জন্মের পর দেখা যায় শিশুটি তিন মাথা আকৃতির, চোখ দুটো বড় বড়। তার ওজন তিন কেজি ৭শ গ্রাম। জম্মের পর থেকেই শিশুটি অসুস্থ।
হাসপাতালের শিশু চিকিৎসক মো. ওয়াহেদ আলী জানান, অদ্ভূত আকৃতির এই শিশুটি হাইড্রোসেফালাস রোগে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করালে সুস্থ হয়ে উঠবে।

