একাত্তর বাংলাঃ নোয়াখালীতে ধর্ষণ মামলায় গ্রেফতার দু’জনকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সুবর্ণচর উপজেলা আমলি আদালতের বিচারক নবনীতা গুহ তাদের রিমান্ডের নির্দেশ দেন।
এর আগে, গ্রেফতার দুইজনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ৩১ জানুয়ারি নোয়াখালীর সুবর্ণচরে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে।
এ ঘটনায় নির্যাতিতার ভাই বাদী হয়ে ইসরাফিল আজাদ স্বপন ও নিজাম উদ্দিনকে আসামি করে চরজব্বার থানায় মামলা করে। পরে তাদের দুই জনকে গ্রেফতার করে পুলিশ।

