একাত্তর বাংলাঃ গাজীপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ফেব্রুয়ারি) রাতে শ্রীপুর উপজেলার মাওনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মধ্যরাতে মাওনা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় সাতজনকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে একটি পিকআপ ভ্যান, তালা, লোহা কাটার যন্ত্র ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

