মো. আব্দুল বাতেন, শ্রীবরদী: শ্রীবরদীতে ব্রীজের নিচে পরিত্যাক্ত অবস্থায় নবজাতের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেলে পৌরসভার আইডিয়াল স্কুলের উত্তর পার্শ্বের ব্রীজের নিচ থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে কাপড়ে মোড়ানো অবস্থায় ব্রীজের নিচে জনৈক এক ব্যক্তি ওই নবজাতের লাশ দেখতে পান। পরে আশপাশের লোকজন ও উৎসুক জনতা এসে ভির করলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের লাশ উদ্ধার করে। এ বিষয়ে শ্রীবরদী থানার ওসি রেজাউল হক যুগান্তরকে জানান, নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

