একাত্তর বাংলাঃ বাংলাদেশের মাথাপিছু আয় আগামী ৩ বছরে ভারতকে ছাড়িয়ে যাবে। সম্প্রতি বিজনেস স্ট্যান্ডার্ড (বিএস) এর একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
বিএস’র দেয়া তথ্যানুযায়ী, বাংলাদেশের মাথা পিছু আয় (ডলার হিসেবে) এখন ভারতের মাথা পিছু আয়ের চেয়ে প্রায় ৩ গুণ বেশী হারে বেড়ে চলেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ৩ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় ৪০ শতাংশ বেড়েছে যেখানে ভারতের মাথাপিছু আয় বেড়েছে ১৪ শতাংশ। এ সময়ে পাকিস্তানের মাথাপিছু আয় বেড়েছে ২১ শতাংশ।
অর্থনীতিবিদরা বলছেন, মাথাপিছু আয় বৃদ্ধির এই হার ধরে রাখা সম্ভব হলে ২০২০ সালের মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় ভারতকেও পেছনে ফেলে দেবে।
জানা গেছে, বর্তমানে সাধারণ ভারতীয় নাগরিকের আয় একজন বাংলাদেশী নাগরিকের আয়ের ২৫ শতাংশ বেশি অথচ ২০১১ সালেও একজন বাংলাদেশী নাগরিকের চেয়ে ভারতীয় নাগরিকের আয় ৮৭ শতাংশ

