সরিষাবাড়ী, জামালপুর প্রতিনিধি : জামালপুরের গতকাল মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসার জনক ডাঃ হ্যামিন্যানের ২৬৩তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে।
১০ এপ্রিল হোমিওপ্যাথিক চিকিৎসার জনক ডাঃ হ্যামিন্যানের ২৬৩তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে সরিষাবাড়ী হোমিওপ্যাথিক অনুশীলন কেন্দ্রের উদ্যোগে একটি র্যালী ভাটারা বাজার থেকে শুরু করে বাউসী বাজার, পপুলার মোড়, বাস টার্মিনাল, শিমলাবাজার, উপজেলা পরিষদ হয়ে সরিষাবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে এসে আলোচনা সভায় সমবেত হয়।
পরে সরিষাবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ মিলনায়তনে ডাঃ তাপস কুমার সরকারের সঞ্চালনায় অধ্যক্ষ ডাঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত চিকিৎসকবৃন্দ বক্তব্য রাখেন।

