একাত্তর বাংলাঃ দেশব্যাপী হকির প্রসার বেড়েই চলেছে। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহে অনুষ্ঠিত হতে যাওয়া টূর্নামেন্ট Bksp কাপ খেলতে আসা U 14 ময়মনসিংহের হকি টিমের খেলোয়াড়দের মাঝে সাটিফিকেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন ময়ময়সিংহ মহানগর আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা এহতেশামুল আলম ।
এসময় আরো উপস্থিত ছিলেন হকির লোক বলে খ্যাত আল হেলাল হকি একাডেমির নবাগত সভাপতি ফরহাদ হাসান খানসহ ক্ষুদে খেলোয়াড়বৃন্দ।

