একাত্তর বাংলাঃ চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে রাজস্ব আদায় প্রবৃদ্ধি ১৫ শতাংশ উল্লেখ করে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর’র চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, আগামী তিন মাসের মধ্যে এই প্রবৃদ্ধি ২৫ শতাংশ করার লক্ষ্যে কাজ চলছে।
সোমবার রাজধানীর সেগুন বাগিচায় এনবিআর’র সম্মেলন কক্ষে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, আইন ও হিসাব রক্ষণ সংগঠনের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় একথা জানান তিনি।
এসময়, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে নাগরিক সুবিধা বেশি বলে উল্লেখ করেন তিনি। আলোচনায়, নৌপথে চলাচলে সুবিধা বাড়ানোসহ জাহাজ নির্মাণ শিল্পের যন্ত্রপাতি আমদানিতে ভ্যাট কমানোর দাবি জানান ব্যবসায়ীরা।
এ সময় সিএন্ডএফ’র প্রতিনিধিরা বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়ানোর দাবি জানান। এছাড়া, আইসিডি’র জন্য কোম্পানি করহার ৩৫ শতাংশ থেকে ১০ শতাংশ ও উৎসে কর ৮ শতাংশ থেকে ২ শতাংশ করার দাবি জানানো হয়।

