শব্দের গতিতে যাতায়াত ব্যবস্থা

Date:

একাত্তর বাংলাঃ বিজ্ঞানবিজ্ঞান শব্দের গতিতে যাতায়াত।একটা পুরো প্রজন্ম যোগাযোগের নতুন কোনো মাধ্যম দেখবে না, তা যেন ব্রোগান ব্যামব্রোগান মানতেই পারছেন না। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা শুধু পরিবহনব্যবস্থার উন্নয়ন দেখেছি। নতুন কোনো মাধ্যম আবিষ্কার হতে দেখিনি।’

ব্রোগান হাইপারলুপের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও)। প্রায় বায়ুশূন্য টিউবের মধ্য দিয়ে দ্রুতগতির পরিবহন প্রযুক্তির নাম হাইপারলুপ। অনেকটা বৈজ্ঞানিক কল্পকাহিনির মতো। মানুষ এই টিউবগুলোর মধ্যে রাখা ক্যাপসুল আকৃতির বাহনে গিয়ে বসবে। মালামালও যাবে এতে। প্রায় শব্দের কাছাকাছি গতিতে ক্যাপসুলগুলো টিউবের হালকা বাতাসের চাপের মধ্য দিয়ে এক শহর থেকে অন্য শহরে ‘ভেসে’ যাবে।

হাইপারলুপে প্রায় বায়ুশূন্য টিউব এবং তার ভেতরে এমন চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করতে হবে, যার মাধ্যমে প্রতি ঘণ্টায় প্রায় ৭৫০ মাইল গতিতে ক্যাপসুলগুলো চলবে। এদিকে মানুষ যেন অসুস্থ হয়ে না পড়ে, সেদিকেও খেয়াল রাখতে হবে। বায়ুরোধী হওয়ায় পানিতেও চলবে হাইপারলুপ।

পরিবহনের নতুন এই প্রযুক্তির ধারণা প্রথম আসে টেসলা এবং স্পেসএক্সের প্রধান এলোন মাস্কের মাথায়। ২০১৩ সালে তা প্রকাশ করলে রীতিমতো হইচই পড়ে যায়। সানফ্রানসিসকো থেকে ৪০০ মাইল দূরের লস অ্যাঞ্জেলেস যেতে সময় লাগবে মাত্র ৩৫ মিনিট বলে জানিয়েছিলেন।

তবে সবচেয়ে বড় সমস্যা, হাইপারলুপ তৈরিতে দরকার প্রচুর অর্থের। ৪০০ মাইল দীর্ঘ এই পথ তৈরিতে খরচ হবে প্রায় ৮০০ কোটি মার্কিন ডলার! অনেক দেশের পক্ষেই তা শুধু স্বপ্ন।

বর্তমানে দুটি প্রকৌশলী দল হাইপারলুপ নিয়ে পরীক্ষা করে দেখছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পাঁচ মাইল দীর্ঘ হাইপারলুপ তৈরি হচ্ছে, যেখানে হয়তো আগামী তিন বছরের মধ্যে পরিবহন সম্ভব হবে।

এদিকে নেভাডায় সবে কাজ শুরু হয়েছে। শব্দের গতিতে চলার যে স্বপ্ন, তা বাস্তবে রূপ নেবে কি না, তা জানতে আমাদের দেখতে হবে অন্তত আরও একটি দশক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান