একাত্তর বাংলাঃ চাঁপাইনবাবগঞ্জে স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত বখাটের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। এতে স্বজনদের পাশাপাশি স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন। হামলাকারী মনিরুলের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
গত ১৪ মার্চ পূর্ব শত্রুতার জেরে স্কুল ছাত্রী সাথী আক্তারকে ছুরিকাঘাত করে বখাটে মনিরুল। বর্তমানে ওই ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।

