জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহ জেলা ‘বাংলাদেশ কংগ্রেস’র উদ্দ্যেগে বিপুল উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে সার্বিক দিক নিদের্শনা প্রদান করেন ঝিনাইদহ জেলা ‘বাংলাদেশ কংগ্রেস’ এর নেতা মি. শাহিন আলম সিনহা, আ: জব্বার হোসেন ও সুব্রোত কুমার।
সকাল ৮টায় ‘বাংলাদেশ কংগ্রেস’ সংগঠনের বিশিষ্ট নেতৃবৃন্দ ও সদস্যরা শহীদদের স্বরণে শুভেচ্ছা ও স্মৃতিচারণ সহ ঝিনাইদহ মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড মুজিব চত্ত্বর প্রাঙ্গনের অস্থায়ী কার্যালয়ে বিকাল ৪.৩০ মিনিটে জেলা ‘বাংলাদেশ কংগ্রেস’ অফিসে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মি. শাহিন আলম সিনহা ঝিনাইদহ জেলা আহবায়ক এবং প্রধান অতীথি হিসাবে উপস্থিত ছিলেন আ: জব্বার হোসেন জেলা সদস্য সচিব ও সুব্রোত কুমার।
এ সময় আরো উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু, শৈলকুপা, কালীগঞ্জ, মহেশপুর, কোটচাঁদপুরের উপজেলার বিশিষ্ট নেতা কর্মীরা।
আলোচনা সভায় মহান স্বাধিনতা যুদ্ধের শহিদদের আত্মত্যাগের বিষয়ে বিশেষ ভাবে স্বরণ করা হয়। সে সময় বাংলাদেশে সুস্থ ধারার রাজনিতী প্রতিষ্ঠার লক্ষ্যে নেতা কর্মীরা ‘বাংলাদেশ কংগ্রেস’র পাশে দাড়ানোর জন্য সবাইকে আহবান জানান।

