সরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন নিশ্চিত করেছে: প্রধানমন্ত্রী

Date:

ভোরের কন্ঠঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন নিশ্চিত করেছে। দেশ আজ উন্নয়নের রোল মডেল বলেও মন্তব্য করেন তিনি।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

‘আমরা আসার পর যখন কাজ শুরু করলাম, মানুষে সেটার সুফল পেতে শুরু করলো। কিন্তু সেখানেও… আমরা দেখলাম ২০০১ সালের নির্বাচনে একটা বিরাট চক্রান্ত হলো। আওয়ামী লীগ ভোট বেশি পেয়েও ক্ষমতায় আসতে পারলো না। তারপর শুরু হলো নির্যাতন। ঠিক পাকিস্তানি হানাদাররা যেভাবে নির্যাতন করতো ঠিক সেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর বিএনপি-জামায়াত জোট নির্যাতন শুরু করলো।’

প্রতিহিংসাবশত বিএনপি পাকিস্তানি হানাদারদের পদাঙ্ক অনুসরণ করেছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

খালেদা জিয়ার দুর্নীতি মামলার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এতিমদের টাকা এসেছিলো ১৯৯১ সালে। এতিমদের একটা টাকাও না দিয়ে তাও আত্মসাৎ করেছে। এখন সেই টাকা আত্মসাতের মামলায় শাস্তি হলে সেটা আদালত দিয়েছে। আমরা কোন পদক্ষেপ নেইনি বা আমরা কিছু করিনি।’

এ সময় তিনি বলেন, বিএনপি-জামায়াত দেশের কোনো উন্নয়ন করেনি। তারা আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষকে পুড়িয়ে মেরেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যদি গ্রেপ্তার করতে চাইতাম তাহলে যখন অগ্নিসংযোগ করা হয়েছিলো তখনই গ্রেপ্তার করতে পারতাম। কিন্তু আমরা তো তা করিনি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান