ঘাগড়া আইডিয়াল মডেল স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
অজয় সরকার : শিক্ষানগরী ময়মনসিংহ সদরে ঘাগড়া বাড়েরা গতকাল সকাল ১০ টায় ঘাগড়া আইডিয়াল মডেল স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর কর্মময় জীবন, কবিতা আবৃতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, বঙ্গবন্ধুর ভাষণ ও দেশাত্মবোধক গান অনুষ্ঠিত হয়। অত্র স্কুলের প্রধান শিক্ষক ময়মনসিংহ দক্ষিণ জেলার শ্রেষ্ঠ শিক্ষক মো: জহিরুল আলম স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও বিদ্যালয়ের সভাপতি মো: কুদ্দুস ফকির।
বিশেষ অতিথি মো: মোখলেছুর রহমান, ডা: নূর মোহাম্মদ চীনু সরকার, নূর মোহাম্মদ ও ফখরুল ইসলাম বক্তব্য রাখেন। ২০১৭ সালের ঘাগড়া আইডিয়াল মডেল স্কুল স্থাপিত হলেও ৬ষ্ঠ শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ছাত্র/ছাত্রীদের পাঠদানে সেরা বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য এই বিদ্যালয়টি পর্যায়ক্রমে এসএসসি পর্যন্ত উন্নীত করার প্রক্রিয়াধীন রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন প্রত্যেকটি ক্লাসে ৩০ জন করে কৃতি শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে ।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কবিতা আবৃতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, বঙ্গবন্ধুর ভাষণ ও দেশাত্মবোধক গান সেরা ছাত্র/ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো: জাফর আহমেদ চৌধুরী, সহ-প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম, জয়নাল আবেদীন, মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে বিদ্যালয়ের ছাত্রীদের উদ্যোগে সংগীত পরিবেশন করা হয়।

