অজয় সরকার : শিক্ষানগরী ময়মনসিংহ সদরে ঘাগড়া বাড়েরা কলেজ প্রাঙ্গনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে পিএসসি, জেএসসি, এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ঘাগড়া বাড়েরার নূর সরকার প্লাজা ২য় তলা মরাকুড়ি বাজার জিনিয়াস কোচিং সেন্টারে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে গতকাল বিকাল ৪ টায় প্রধান অতিথি প্রতিষ্ঠাতাকালীন অধ্যক্ষ ঘাগড়া বাড়েরা কলেজ, জেলা আওয়ামীলীগ প্রস্তাবিত কমিটির দপ্তর সম্পাদক আবু সাঈদ দীন ইসলাম ফখরুল।
মুখ্য আলোচক মো: হাফিজ উদ্দিন, প্রতিষ্ঠাতা সভাপতি, সানরাইজ আইডিয়াল হাই স্কুল। আলোচকবৃন্দ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান একাডেমী স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুকুল চন্দ্র দেব, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পিএইচডি ফেলো কৃষিবিদ মো: ইমরুল কায়েস। স্বাগত বক্তব্য রাখেন শাওন ওমর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূর আহম্মেদ মন্টু, সভাপতি চরঘাগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থায়ী শিক্ষক (ইংরেজী) জিনিয়াস কোচিং সেন্টার মো: জুয়েল আলম, জিনিয়াস স্টুডেন্ট অন্তরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীফ কাউন্সিলর, কাউন্সিলর বোর্ড অব জিনিয়াস কোচিং সেন্টার নূর মোহাম্মদ চিনু সরকার, বিশিষ্ট শিক্ষানুরাগী শিবলু সরকার। বক্তব্য শেষে ৫০ জন কৃতি ছাত্র/ছাত্রীর হাতে ক্রেস্ট তুলে দেন।

