একাত্তর বাংলাঃ বলিউড তারকা অক্ষয় কুমার সিনেমার শ্যুটিংয়ের ফাঁকে সময় পেলেই পরিবারকে সময় দিতে ভালোবাসেন। কখনও স্ত্রী, ছেলেমেয়েকে নিয়ে সিনেমা দেখতে যান, কখনও যান রেস্তোরাঁয়।
রোববার সকালে স্ত্রীকে নিয়ে খানিকটা সময় কাটিয়েছেন তিনি।
টুইঙ্কল খান্নাকে অটোতে বসিয়ে চালকের আসনে বসেছিলেন তিনি। শুধুমাত্র চালকের আসনে বসেই থেমে যাননি অক্ষয়, সেটি চালিয়ে স্ত্রীকে কিছুটা পথ ঘুরিয়েছেনও তিনি। আর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেছেন টুইঙ্কল।
কেশরী সিনেমা নিয়ে এখন বেশ ব্যস্ত সময় পাড় করছেন অক্ষয়। এ সিনেমায় পরিনীতি চোপড়ার বিপরীতে দেখা যাবে তাকে।

