একাত্তর বাংলাঃ রাজধানীতে অভিনব কায়দায় দইয়ের বাটিতে ইয়াবা বহনকালে তিনজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
সিটিটিসি ইউনিট সূত্রে জানা যায়, অত্র ইউনিটের ফেইক কারেন্সী নোট প্রতিরোধ টিমের একটি দল রাজধানী শাহবাগ থানাধীন আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটের ৩ নং গেইটের সামনে অভিযান চালায়। এসময় ইয়াবা বহনকারী ব্যক্তিদের আটক করা হয়।
তাদের কাছে থাকা দইয়ের বাটি তল্লাশি করে উক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- আরশাদ উল্লাহ (২৯), মোঃ রফিক (২৪) ও মোঃ হোসেন বেপারী (৩৬)।
এ সময় তাদের হেফাজত থেকে দইয়ের প্লাস্টিক বাটিতে রাখা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

