ব্যুরো বাংলাদেশ এনজিও’র ম্যানেজারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

Date:

 

ঝিনাইদহ  প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বুরে‌্য বাংলাদেশ এনজিও’র শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিময়ের অভিযোগ উঠেছে। তার এই অপকর্মের কারণে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে চাঁপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পোড়াবাকড়ি গ্রামের রেহানা খাতুন, হেনা খাতুনসহ কয়েকজন অভিযোগ করেন, তার স্বামী একজন প্রবাসী।

গরুর ফার্ম করার জন্য স্বামীর ভিসার কাগজসহ প্রয়োজনীয় কাগজপত্র ওই শাখায় জমা দেন। ১ মাসের মধ্যে ঋণ দেওয়ার কথা থাকলেও নানা অজুহাত দেখিয়ে প্রায় ৩ মাস ঘুরাচ্ছেন।

সর্বশেষ তাকে ঋণ নিতে হলে ১০ হাজার টাকা ঘুষ দিতে হবে বলে দাবী করেন ম্যানেজার রফিকুল ইসলাম।

বুরে‌্য বাংলাদেশ ওই শাখার একাধিক সদস্য অভিযোগ করেন, ম্যানেজার শাখায় যোগদানের পর থেকে সদস্যসহ সকলের সাথে খারাপ আচরণ করেন।

কারণে, অকারণে সদস্যদের গালি-গালাজ করেন। এছাড়াও কেন সদস্য তাকে ঘুষ না দিয়ে ঋণ নিতে পারেন না। গরীর-অসহায়দের আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে দিনের পর দিন ওই কর্মকর্তা তার ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।

ঋণ না পাওয়ার ভয়ে কেউ তার বিরুদ্ধে কথা বলতে শাসন পাচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক ওই শাখার এক কর্মকর্তা বলেন, ম্যানেজারের খারাপ ব্যবহার আর ঘুষ বাণিজ্যের কারণে এই শাখায় সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে এ শাখা থেকে নিজের সদস্য পদ বাতিল করার কথাও বলেছেন।

এ ব্যাপারে বুরে‌্য বাংলাদেশ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভূগীরা। বুরে‌্য বাংলাদেশ এই শাখার পুর্বের ম্যানেজারবৃন্দ সদস্যদের সাথে এমন আচরণ করেন নি।

বর্তমান ম্যানেজারের কারণে ওই সংস্থাটির সুনাম ক্ষুন্ন হচ্ছে বলেও অনেক সদস্য অভিযোগ করেন।

এ ব্যাপারে অভিযুক্ত ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, সদস্য রেহানা ও হেনা খাতুনের ঋণ দিলে তারা ঋণের টাকা অন্য কাউকে দিয়ে দিতে পারে এই কারণে আমি তাদের ঋণ দিই নি। ঘুষ নেওয়ার কথা তিনি অস্বীকার করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান