একাত্তর বাংলাঃ রাজধানীর গুলশানে গারো মাকে শ্বাসরোধে ও মেয়ে সুজাতাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক।
মঙ্গলবার সকালে ময়নাতদন্ত শেষে হাসপাতালের চিকিৎসক ডা. প্রদীপ বিশ্বাস এই তথ্য জানান। কোন অপেশাদার খুনি এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে জানান ময়নাতদন্তকারী চিকিৎসক।
এর আগে মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর গুলশান-২ এর কালাচাঁদপুর এলাকায় একটি ভাড়া বাসা থেকে গারো সম্প্রদায়ের মা বেচেথ চিরান ও মেয়ে সুজাতার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি তারা।
তবে স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত হিসেবে নিহতদের এক স্বজনকে খুঁজছে তারা। এ ঘটনায় গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ডা. প্রদীপ বিশ্বাস বলেন, সুজাতার শরীর অনেকগুলো আঘাতের চিণ্হ ছিল। তবে গলার আঘাতটা ছিল গুরুতর। শরীরের বাম পাশসহ পিছনে ১২ টা আঘাত ছিল। সেই ধর্ষিত হয়েছিল কিনা না সেই জন্য আমরা তার সমস্ত আলামত সংগ্রহ করেছি। সেই সঙ্গে তার ডিএনএ পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করেছি।

