‘মুক্তিযোদ্ধাদের বিশাল আত্মত্যাগের কারণেই আজ আমাদের এই দেশ’ প্রধানমন্ত্রী

Date:

ভোরের কন্ঠঃ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় আবারো ভোট চাইলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি আরো জানান,আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হলে ডিজিটাল বাংলাদেশ আরো উন্নত হবে।’

বুধবার বিকাল ৪টায় চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগের জনসভায় এসব কথা জানান প্রধানমন্ত্রী।

জনসভায় তিনি বলেন, ‘দেশের মাটিতে দুর্নীতিবাজ, সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধদের বিশাল আত্মত্যাগের কারণেই আজ আমাদের এই দেশ। তাই তাঁদের অধিকার সবার আগে। তিনি বলেন, ‘বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। এছাড়া তিনি বলেন, বর্তমানে ১ কোটি ৩০ লক্ষ মা-বোনের হাতে উপবৃত্তি পৌঁছে যাচ্ছে।

সমগ্র চট্টগ্রাম জুড়ে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করেছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, চট্টগ্রামের সব জায়গায় উন্নয়নের ছোঁয়া।

এই আগে আজ (বুধবার) সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে সদ্য নির্মিত প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উন্মোচন করেন কমপ্লেক্স প্রাঙ্গণে নির্মিত জাতির জনকের বৃহৎ আবক্ষ মূর্তি। এসময় সরকার প্রধানকে রেওয়াজ অনুযায়ী সালাম জানায় বাহিনীর পতাকাবাহী দল।

এরপর প্রধানমন্ত্রী যান যুদ্ধজাহাজ ও সাবমেরিন রক্ষাবেক্ষন ও পরিচালনার হাব চট্টগ্রামের নৌবাহিনী ডক- ইয়ার্ডে। সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষায় পেশাগত নানা কৃতিত্বের স্বীকৃতি ন্যাশনাল স্ট্যান্ডার্ড তুলে দেন বিভাগটিকে।

সেখানে বাহিনীর উদ্দেশ্যে বক্তৃতায় প্রধানমন্ত্রী ৭৫ পরবর্তী সরকারগুলোর অনিয়ম ও দু: শাসন কথা তুলে ধরেন। তিনি বলেন, ক্ষমতায় আসলে দেশের প্রতিটি বাহিনীর উন্নয়নে কাজ করে তার সরকার। প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ  ৯৬ সালে সরকার গঠন করে। এরপরেই বাংলাদেশ কিভাবে উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তোলা যায় সেই ব্যবস্থা করেছিলাম। আমাদের সেনাবাহিনী নৌ বাহিনী ও বিমান বাহিনী সহ প্রতিটি প্রতিষ্ঠান যেন আরও উন্নত হয় সমৃদ্ধশালী হয় সেই ব্যবস্থা করেছিলাম।’

উন্নয়নশীল দেশের স্বীকৃতি বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রারই স্বীকৃতি উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে ৭ মার্চের ভাষণে জাতির পিতা যে বক্তব্য রেখেছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। তিনি ঘোষণা করেছিলেন বাঙালি জাতি সম্পর্কে সেই উক্তি ‘কেউ দাবায় রাখতে পারবে না’।

বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারে নাই। পারবেও না। উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্তির পরে সেটাই প্রমাণ করেছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান