একাত্তর বাংলাঃ সিলেটে শাবি:’র অধ্যাপক জাফর ইকবালকে হত্যাচেষ্টা মামলায় হামলাকারী ফয়জুলের বন্ধু সোহাগকে সাতদিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে, সিলেটের মূখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো, এ নির্দেশ দেন। এরআগে, সোহাগকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিচারক। গত তেসোরা মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান চলাকালে অধ্যাপক জাফর ইকবালের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় আসামি ফয়জুল হাসান।
ঘটনার পরের দিন পুলিশ বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা দায়ের। গতকাল, নগরীর কালিবাড়ি এলাকা থেকে, হামলাকারী ফয়জুলের বন্ধু সোহাগ মিয়াকে আটক করা হয়।

