একাত্তর বাংলাঃ ব্রাহ্মণবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
সোমবার সকালে নাসিরনগর উপজেলার চিতনা এলাকায় এ সংঘর্ষ হয়। পুলিশ জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ওই এলাকার প্রভাবশালী মাজু মিয়ার সঙ্গে বিরোধ চলছিলো নাসির মিয়ার।
আজ সকালে বিরোধপূর্ণ ওই জমিতে নাসির মিয়ার লোকজন চাষ করতে গেলে প্রতিপক্ষের লোকজন এতে বাধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়।
এতে প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই রুবেল মিয়া নামের একজন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে ভর্তি করা হয়।

