একাত্তর বাংলাঃ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩০ লাখ ভারতীয় জাল রুপিসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক মুঠোফোন বার্তায় এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার চার জনের কাছ থেকে রুপি তৈরির কাঁচামালও উদ্ধার করা হয়। তবে তাদের নাম পরিচয় জানায়নি ডিবি।
আর বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকার মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে ডিবির।

