একাত্তর বাংলাঃ মাদারীপুরে প্রতারক চক্রের ১৫ নারী সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের সাধুরব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, জেলার রাজৈর সাধুরব্রীজ এলাকায় একত্রে ১৫ জন নারীকে দেখতে পেয়ে সন্দেহ হয় এলাকাবাসীর। পরে পুলিশে খবর দিলে তাদের আটক করে থানায় নেয়।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, বিভিন্ন বাড়িতে অভিনব পন্থায় গৃহবধূদের সাথে প্রতারণা করে টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোনসহ দামিসব জিনিসপত্র কৌশলে হাতিয়ে নেয়।

