একাত্তর বাংলাঃ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে শান্তিরক্ষা মিশনের উপর পরিচালিত ১৪ দিনব্যাপী বহুজাতিক অনুশীলন “শান্তিদূত-৪” । রাজেন্দ্রপুর সেনানিবাসে আগামী ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে অনুশীলনটি চলবে ১২ মার্চ পর্যন্ত।
বাংলাদেশ সেনাবাহিনী ও ইউএস প্যাসিফিক কমান্ডের যৌথ এ অনুশীলনে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে আঞ্চলিক বন্ধন, নিরাপত্তা ও শান্তিরক্ষা কার্যক্রমে দক্ষতা বাড়বে বলে আশা আয়োজকদের।
অনুশীলন “শান্তিদূত-৪” উপলক্ষে সকালে, ঢাকা সেনানিবাসে আইএসপিআর পরিদপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। অনুশীলনে অংশগ্রহণকারী ৩২টি দেশ থেকে ১হাজার ৩১৯জন সদস্য অংশ নিবেন।

