একাত্র বাংলাঃ হট-হ্যান্ডসাম-ধনী-ক্ষমতাশালী হয়েও বলিউডের অন্যতম সুপারস্টার সালমান খান ৫২ বছর বয়সেও ব্যাচেলর। কেন বিয়ে করছেন না; প্রায়ই এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। সম্প্রতি এই প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, তিনি বিয়েই করতে চান না।
সালমান বলেন, বিয়ে বিষয়টা অত্যন্ত বড় ব্যাপার। আপনি এর জন্য লক্ষ-কোটি টাকা ব্যয় করেন। আমার সেই ক্ষমতা নেই। এজন্যই আমি সিঙ্গেল।
সালমানের এ বক্তব্য যে একেবারেই রসিকতা, তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, সম্প্রতি সালমানের সঙ্গে রোমানিয়ার অভিনেত্রী ইউলিয়া ভান্তুরের সম্পর্ক রয়েছে বলে শোনা যাচ্ছে। দুজনকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখাও গিয়েছে। যদিও, দুজনই সম্পর্কের কথা অস্বীকার করেছেন।

