বন্দুকের গুলি-১৭ পিচ ইয়াবা,অস্ত্র উদ্ধার: আসামী ৩দিনের রিমান্ডে !

Date:

প্রতিপক্ষ কৃষককে ফাঁসাতে গিয়ে নিজেই গ্যাড়াকলে মাদকসেবী ঝালকাঠিতে বন্দুকের গুলি-১৭ পিচ ইয়াবা উদ্ধার ঘটনায় অস্ত্র ও মাদকের দুই মামলায় আটক ব্যক্তি ৩দিনের রিমান্ডে !

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি:: ঝালকাঠিতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ কৃষক ইউনুস আলী খান (৬০)কে ফাঁসাতে গিয়ে নিজেই গ্যাড়াকলে পরেছে স্থানীয় চিহ্নিত মাদকসেবী তথা ব্যবসায়ী কামরুল বাসার মৃধা (৩৪)।

২৩ ফেব্রুয়ারী শুক্রবার সকালে সদর উপজেলা গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে সংগটিত এ ঘটনায় ডিবি পুলিশ মাদক ব্যবসায়ী কামরুল বাসার মৃধাকে তাৎক্ষনিক গ্রেফতার করে।

পরে কামরুলের স্বাকারোক্তি অনুযায়ী ডিবি পুলিশ কৃষক ইউনুস আলীকে ফাঁসাতে তার ঘরের মধ্যে মাদক ব্যবসায়ী কামরুলের রেখে যাওয়া ২ রাউন্ড বন্দুকের গুলি, একটি চারজারসহ ওয়াকিটকি ও ১৭ পিচ ইয়াবা উদ্ধার করে।

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই জাকির বাদী হয়ে ঝালকাঠি থানায় কামরুল ও ‘র’ অদ্যাক্ষরের পলাতক একজনসহ দুই জনকে আসামী করে অস্ত্র আইনে ও মাদক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে।

এ মামলার আইও ইন্সপেক্টর খলিলুর রহমান আটক কামরুলকে বিকালে আদালতে সোপর্দ করে ৫দিনের রিমান্ডাবেদন জানালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ৩দিনের রিমান্ড মজ্ঞুর করেন।

ডিবির ওসি কামরুজ্জামান মিয়া জানায়, স্থানীয় মাদক ব্যবসায়ী কামরুল বাসার মৃধা ডিবি পুশিলকে খবর দেয় যে রামচন্দ্রপুর গ্রামের কৃষক ইউনুস আলী খানের বাড়ীতে বিপুল পরিমান ইয়াবার চালান এসেছে।

এ সংবাদের ভিত্তিতে ডিবির এসআই জাকিরের নেতৃত্বে একটি দল অভিযান কালে বৃদ্ধ কৃষক ইউনুস আলীকে দেখে তাদের সন্দেহ হয়। তাৎক্ষনিক ভাবে ডিবি পুলিশ খোজ খবর নেয়ার এক পর্যায়ে তথ্যদাতা কামরুলকে ডেকে ইউনুস আলীর সম্মুখে উপস্থিত করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন।

এক পর্যায় মাদক ব্যবসায়ী কামরুল স্বীকার করে যে, কৃষক ইউনুস আলীর সাথে একই এলাকার ‘র’ আদ্যাক্ষরের একব্যক্তির সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলচিল।

‘র’ অদ্যাক্ষরের উক্ত ব্যক্তি তাকে মোটা অংকের অর্থ দিলে সে কৃষক ইউনুস আলীকে ফাঁসানোর জন্য তার ঘরের মধ্যে বন্দুকের গুলি, ওয়াকিটকি ও ১৭ পিচ ইয়াবা রেখেছে বলে স্বীকারোক্তি দেয়।

এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই জাকির জানায়, এ ঘটনায় চিহ্নিত মাদক ব্যবসায়ী কামরুল বাসার মৃধা ও তার সহযোগীকে আসামী করে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

মামলায় গ্রেপ্তারকৃত কামরুলকে আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড চাইলে ৩দিতের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান