শ্রীবরদীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Date:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ শ্রীবরদীতে যথাযোগ্য মর্যদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে রাত ১২টা ০১ মিনিটে শহীদদের স্বরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক ও ইউএনও সেঁজুতি ধর।

পরে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।

প্রত্যুষে রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান স্ব স্ব প্রতিষ্ঠান হতে প্রভাত ফেরী করে শহীদ মিনার পর্যন্ত। সকালে শহীদ শাহ্ মুতাসিন বিল্লাহ খুররম বীর বিক্রম স্মৃতি অডিটরিয়ামে ইউএনও সেঁজুতি ধরের সভপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

উপজেলা নির্বাচন অফিসার মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের এমপি প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আশরাফ হোসেন।

সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, পৌর মেয়র আবু সাঈদ, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল মিা, জেলা পরিষদের মহিলা সদস্য কহিনুর বেগম, জেলা পরিষদের সদস্য আবু জাফর, আব্দুল্লাহ-আল-আমিন, আয়শা সিদ্দিকা রূপালী, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, কৃষি অফিসার নাজমুল হাসান, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল প্রমূখ।

অপরদিকে কিশোরী ক্লাব শ্রীবরদী উপজেলা শাখার উদ্যোগে সকাল ৮টায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

কিশোরী ক্লাব শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি মৌমিতা মেহেনুর অংকন ও সাধারণ সম্পাদক নাঈমুন নাহার নিসা, সহ-সভাপতি সুমাইয়া তাছলিমা স্মৃতি ও সহ-সাধারণ সম্পাদক খাদিজা আক্তারসহ কিশোরী ক্লাবের সকল সদস্যগণ দিবসটি উপলক্ষ্যে এক র‌্যালী বের করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান