ডেনমার্ক সরকারের অর্থ সহায়তায় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

Date:

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া বরিশালঃ ডেনমার্ক সরকারের অর্থ সহায়তায় দু:স্থ নারী শ্রমিকদের কর্মসংস্থানের লক্ষ নিয়ে আগৈলঝাড়া উপজেলা সদরের কালীখোলা থেকে তালতা বটতলা পর্যন্ত সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে ডানিডার অর্থায়নে গৈলা ইউনিয়নের আওতাধীন কালীখোলা থেকে তালতা বটতলা পর্যন্ত সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল।

৪নং গৈলা মডেল ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমনের সভাপতিত্বে ৫০ লাখ ৫১ হাজার ৬৩০ টাকা ব্যায়ে ১ কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী রাজকুমার গাইন, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নীলকান্ত বেপারী, জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হাওলাদার, সিরাজ সরদার প্রমুখ।

বক্তারা বলেন, দু:স্থ নারীদের কর্মসংস্থানে সম্পৃক্ত করতে ডেনমার্ক সরকারের অর্থ সহায়তায় জলবায়ু প্রকল্পের আওতায় উল্লেখিত প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে এই সড়কটির বাকি অংশও পাকাকরণের কাজ সম্পন্ন করা হবে।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, বাজার ব্যবসায়ী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান