কিশোরগঞ্জ প্রতিনিধি: ১০০ কেজি গাঁজা ও ১৪০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে।
গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানা পুলিশ আগরপুর বাসস্ট্যান্ডের রমজান মিয়ার হোটেলের সামনে থেকে বাজিতপুর উপজেলার চন্দ্রপুর গ্রামের দয়া মিয়ার পুত্র সোহাগ মিয়া (২৮) ও একই গ্রামের রুহুল আমিন (২৫) কে ১৪০ পিচ ইয়াবাসহ আটক করে।
অপর দিকে কুলিয়ারচর উপজেলার পশ্চিম লালপুর গ্রামে মুন্তাজ উদ্দিন ভূঞার বাড়ির সামনে থেকে পুলিশের তল্লাশী বক্সের কাছে একটি জীপ গাড়ী (ঢাকা মেট্রো- ঘ-১১-৪২১৯) পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে পালিয়ে যায়।
গাড়ীতে ৬টি প্যাকেটে ১০০ কেজি গাঁজা উদ্ধার হয়।

