শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) পরিচালিত গ্রাম সমিতির বিভিন্ন কমিটির ২০জন সদস্যদের নিয়ে দুইদিন ব্যাপী সমিতির অফিস ঘরে কমিউনিটি ক্রয়ের নীতিমালার উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
রবিবার বিকেলে উপজেলার গোশাইপুর ইউনিয়নের দক্ষিণ গিলাগাছা গ্রাম সমিতির উদ্যোগে সমাপনী অনুষ্ঠানে এসডিএফ ১নং ক্লাস্টারের সিও মো. নজরুল ইসলামের উপস্থিতে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন এসআইপিপি ২নং ক্লাস্টারের সিপি মোছা. মাহফুজা বেগম।
প্রশিক্ষণে সমিতির জন্য আসবাবপত্র, জমি, অফিস ষ্টেশনারী, সমিতির অফিস বিল্ডিং ও অন্যান্য অবকাঠামো নির্মানের জন্য ইট, বালি, সিমেন্ট, রডসহ প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের জন্য ক্রয় সংক্রান্ত নীতিমালা, ক্রয়ের ধরণ, পদ্ধতি ও হিসাব সংরক্ষণ বিষয়ে কমিউনিটি পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এসডিএফ নারীর ক্ষমতায়ন, দারিদ্র বিমোচন ও টেকশই উন্নয়নে “কমিউনিটি চালিত উন্নয়ন (সিডিডি)” পদ্ধতিতে কাজ করে।
এসময় অন্যান্যদের মধ্যে সিএফ নাছরিন সুলতানা, গ্রাম সমিতির সভাপতি মোছা. জাহিরন বেগমসহ গ্রাম সমিতি, ক্রয় কমিটি, অর্থ কমিটি, সোশ্যাল অডিট কমিটি ও সাব প্রজেক্ট কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

