একাত্তর বাংলাঃ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির প্রতিবাদ কর্মসূচি আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ ছাড়া মাহবুবুল আলম হানিফ বলেন, ‘এই রায়তো আওয়ামী লীগ দেয়নি। সরকার দেয়নি। তারা কি আদালতের রায়ের বিরুদ্ধে কর্মসূচী দিচ্ছে।
বিচার ব্যবস্থার উপর যাদের শ্রদ্ধাবোধ আছে আদালতের রায়ের প্রতি যাদের শ্রদ্ধাবোধ আছে তারা এমন কর্মসূচী দিতে পারে না। বিএনপি আজকে এই কর্মসূচী দিয়ে আদালত অবমাননা করেছে।’

