একাত্তর বাংলাঃ জামালপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত হয়েছেন। গতরাতে শহরের রশিদপুর এলাকায় এ দুর্ঘটনা হয়।
এলাকাবাসী জানায়, মোটরসাইকেলে করে রাজন ও মুক্তার নামে দুই যুবক জামালপুর থেকে মেলান্দহ যাচ্ছিলো। রশিদপুর ব্রিজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই ২ আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

